সর্বশেষ সংবাদ
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)- কর্তৃক র্যাপিডপাস কার্ড পরিচালিত হচ্ছে। র্যাপিড পাস ব্যবস্থার সার্বিক সেবা উন্নয়ন, ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানা এবং মতামত গ্রহণের লক্ষ্যে র্যাপিড পাস ব্যবহারকারীগণের সাথে একটি অনলাইন ফিডব্যাক সভা আয়োজন করা হয়েছে।
উক্ত ফিডব্যাক সভাটি আগামী ০২/০২/২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় জুম অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ফিডব্যাক সভাটির সভাপতিত্ব করবেন জনাব শাহেদ পারভেজ, ট্রেনিং এ্যাডভাইজার (উপসচিব), ডিটিসিএ।
সভা সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ—
বিষয়: র্যাপিড পাস ব্যবহারকারীগণের সাথে অনলাইন ফিডব্যাক সভা
তারিখ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
সময়: বেলা ১১:০০ ঘটিকা
মাধ্যম: জুম অনলাইন
ZOOM MEETING ID: 995 556 6677
PASSCODE: 1234
উক্ত ফিডব্যাক সভায় র্যাপিডপাস ব্যবহারকারীগণ ও সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।